1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

জনগণের মতামত ছাড়াই তৈরি হয়েছে রামপাল পাওয়ার প্ল্যান্ট: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৬৬ Time View

বিগত সরকারের আমলে নির্মিত রামপাল পাওয়ার প্ল্যান্ট জনগণের মতামত ছাড়াই স্থাপন করা হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সরকার এমনকি বন মন্ত্রণালয়কে চাপ প্রয়োগ করে বনভূমি ছাড়তেও বাধ্য করেছিল।

শনিবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে হোটেল লেক ক্যাসলে রিজনাল ইনফ্রাস্ট্রাকচার মনিটরিং অ্যালায়েন্স কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “রামপাল পাওয়ার প্ল্যান্ট কোনো আলোচনা ছাড়াই, জনগণের মতামত ছাড়াই হয়েছে। এটা কি গণতন্ত্র? আমরা কি ‘না’ বলার অধিকার হারিয়ে ফেলেছি?”

রিজওয়ানা হাসান আরও জানান, গত এক দশকে ভুল বিনিয়োগ, ঋণ ও মুদ্রাস্ফীতির বোঝা জনগণের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। জনগণের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই বিদেশি বিনিয়োগ আসায় দেশের নিরাপত্তা, পরিবেশ ও বন সব কিছুই এখন অনিশ্চয়তার মুখে।
তিনি বলেন, “আমরা উন্নয়ন চাই, কিন্তু শর্তহীন নয়। আমরা বিদ্যুৎ চাই, কিন্তু পরিবেশ ধ্বংস করে নয়। বিদেশি বিনিয়োগ তখনই টেকসই হয়, যখন তা জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা এবং দায়বদ্ধতার সঙ্গে মেলে।”

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, “আমার চোখে বিনিয়োগ মানে শুধু টাকা নয়—এটা মানে ক্ষমতা কার হাতে থাকবে, সেটা নির্ধারণ করা। যারা ক্ষমতার বাইরে, তাদের কাছে এই উন্নয়ন মানে ভয়, অনিশ্চয়তা।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss