দেশের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ছুটির দিনেও হাসপাতাল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৯ মার্চ) সকালে সরকারি দলের সংসদীয় সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভা শেষে জানা যায়, স্বাস্থ্য খাতের সেবা আরও কার্যকর ও জনমুখী করতে নিয়মিত তদারকি জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন সরকারপ্রধান। এ লক্ষ্যেই স্বাস্থ্যমন্ত্রীকে ছুটির দিনেও মাঠপর্যায়ে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, প্রায় ১৩ দিনের বিরতি শেষে একইদিন বিকেল ৩টায় আবারও বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। অধিবেশনকে সামনে রেখে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা পৃথক বৈঠক করেন।
সরকারি দলের বৈঠকে ‘জুলাই সনদ’ নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, আলোচনার মাধ্যমে সংবিধান সংশোধন সাপেক্ষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও নাগরিকবান্ধব করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply
You must be logged in to post a comment.