1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

চিকিৎসায় বিদেশনির্ভরতা কমাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৭ Time View

চিকিৎসার জন্য বিদেশের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (১ মার্চ) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়–এর রেসিডেন্ট চিকিৎসকদের ইনডাকশন প্রোগ্রামে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মলিকিউলার ল্যাবরেটরি গঠন করা হবে এবং আবাসিক সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, “আমি যতদিন মন্ত্রণালয়ে আছি, চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় সবকিছু করার চেষ্টা করব।”

মেডিকেল শিক্ষাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, শিক্ষামন্ত্রী অনুরোধ করেছেন যাতে মেডিকেল শিক্ষার্থীরা রাজনীতিতে জড়িয়ে না পড়ে। কারণ চিকিৎসা শিক্ষার্থীরা রাজনীতিতে অতিরিক্ত সম্পৃক্ত হলে দেশের মানুষ যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হতে পারে।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, দেশের মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। দুর্নীতি ও সীমাবদ্ধতা দূর করে কার্যকর সেবা দেওয়া গেলে প্রান্তিক জনগোষ্ঠীও স্বাস্থ্যসেবার আওতায় আসবে।

তিনি চিকিৎসকদের সহযোগিতা কামনা করে বলেন, তরুণ চিকিৎসকদের গবেষণায় আরও গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে জ্ঞান অর্জনের ওপর জোর দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss