1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

চলতি বছরে পবিত্র রমজান শুরু হবে ফেব্রুয়ারির মাঝামাঝি

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৩ Time View

২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ৩৫ দিন বাকি। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, রমজান মাস ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে শুরু হতে পারে। তবে চাঁদ দেখা অনুযায়ী প্রথম রোজার দিন হতে পারে ১৮ ফেব্রুয়ারি, খবর দিয়েছে গালফ নিউজ।

রমজানের শেষ ১০ রাতের যেকোনো এক রাত হলো লাইলাতুল কদর বা শবে কদর। এ রাতকে মুসলমানরা বিশেষ গুরুত্ব দিয়ে পালন করেন, কারণ এ রাতেই নাজিল হয় পবিত্র কোরআন।

২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী, রমজান মাস শেষ হতে পারে ১৯ মার্চ (বৃহস্পতিবার)। তবে চাঁদ দেখার উপর নির্ভর করে এটি ২৯ বা ৩০ দিনেরও হতে পারে।

মুসলিমদের জন্য, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা একটি ধর্মীয় বাধ্যবাধকতা এবং আধ্যাত্মিক পবিত্রতার অংশ। রমজান কোন মৌসুমে পড়ে, তার উপর নির্ভর করে রোজা রাখার দৈর্ঘ্য ও অভিজ্ঞতা ভিন্ন হতে পারে।

বর্তমানে হিজরি সন অনুযায়ী মাস চলছে রজব। হিজরি মাসগুলো সাধারণত ২৯ বা ৩০ দিনের হয় এবং চাঁদ দেখার ভিত্তিতে নির্ধারিত হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss