1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

চমক নিয়েই শ্রীলঙ্কা সফরের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ, দলে ফিরলেন নাঈম শেখ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৯৮ Time View

দুই বছরের ব্যবধানে ফের জাতীয় দলে ফিরলেন বাঁহাতি ওপেনার নাঈম শেখ—যার সাম্প্রতিক ঘরোয়া ফর্ম নির্বাচকদের নজর কাড়তে বাধ্য করেছে। ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে দুর্দান্ত পারফরম্যান্সে নিজেকে আবারও প্রমাণ করেছেন তিনি। ২০২৩ সালে জাতীয় দলে বিবর্ণ নাঈম ২০২৪ সালের ডিপিএলে ১১ ম্যাচে ৬১৮ রান করে হন আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এবং বিপিএলে করেন সর্বোচ্চ ৫১১ রান। এই পরিসংখ্যানই তাকে ফিরিয়ে এনেছে শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে।

তবে নাঈমের অন্তর্ভুক্তিতে জায়গা হারিয়েছেন সৌম্য সরকার, যিনি ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে হাফসেঞ্চুরির পরও বাদ পড়েছেন। ডিপিএলে একটি সেঞ্চুরি সহ ৩৯৯ রান করা সৌম্যের বাদ পড়াকে অনেকেই চমক হিসেবেই দেখছেন। নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, “সৌম্যের পারফরম্যান্স আমাদের প্রত্যাশা অনুযায়ী নয়।”

স্কোয়াডে আরেকটি চমক শামিম পাটোয়ারি। টি-টোয়েন্টিতে নিয়মিত মুখ হলেও ওয়ানডেতে তার সর্বশেষ উপস্থিতি ছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে। এবার তাকে ওয়ানডে দলে যুক্ত করে নির্বাচকরা আবারও চমক উপহার দিলেন।

গোড়ালির চোট থেকে ফিরে আসা তাসকিন আহমেদ দলে আছেন। লিপু জানিয়েছেন, ফিজিও ও ট্রেনারের সঙ্গে আলোচনা করেই তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে তিনি প্রতিটি ম্যাচ খেলতে পারবেন না।

নতুন করে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। নাজমুল হোসেন শান্তকে সরিয়ে তাকে নেতৃত্বে আনা হয়। স্কোয়াডে রয়েছেন শান্ত নিজেও, সঙ্গে আছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম।

বাংলাদেশের ওয়ানডে দলটি শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ২, ৫ ও ৮ জুলাই। প্রথম দুটি ম্যাচ কলম্বোতে, শেষটি পাল্লেকেল্লেতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দলের স্কোয়াড:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, শামিম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss