1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দর পরিচালনা চুক্তি নিয়ে হাইকোর্টের ভিন্নমত; নতুন বেঞ্চ গঠনের নির্দেশনা আসছে

নিউজডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ Time View

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর ও পরিচালনার চুক্তি–প্রক্রিয়া নিয়ে হাইকোর্ট দ্বিধাবিভক্ত রায় দিয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তির প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেন। অন্যদিকে একই বেঞ্চের জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার রিটটি খারিজ করেন।

বেঞ্চের দুই বিচারপতির ভিন্নমতের কারণে এখন নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের একটি নতুন বেঞ্চ গঠন করবেন।

গত ৩০ জুলাই এনসিটি পরিচালনার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না—তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। এ রুলের ওপর আজ রায় ঘোষণা করা হলেও তা দ্বিধাবিভক্ত হওয়ায় কার্যত চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।

রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামালসহ আরও অনেকে।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

১৩ নভেম্বর অ্যাটর্নি জেনারেল আদালতকে আশ্বস্ত করেন যে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এনসিটি কোনো বিদেশি কোম্পানির কাছে হস্তান্তর করা হবে না।
২৫ নভেম্বর তিনি আরও বলেন—নির্বাচিত সরকার যেসব সিদ্ধান্ত নিতে পারে, অন্তর্বর্তী সরকারও একই ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss