1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী

নিউজডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৭৮ Time View

চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ইপিজেডের ৫ নম্বর এলাকার অ্যাডামস ক্যাপ নামের কারখানায় আগুন লাগে, যা এখনো নিয়ন্ত্রণে আসেনি।

আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, পাশাপাশি সশস্ত্র বাহিনীও উদ্ধার ও সহায়তা কার্যক্রমে অংশ নিয়েছে।

অ্যাডামস ক্যাপের পর আগুন ছড়িয়ে পড়ে পাশের জিন হং মেডিকেল নামের আরেকটি কারখানায়, ফলে দুটি কারখানাই ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ২৫ থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

এ অগ্নিকাণ্ডে ভবনটির প্রতিটি ফ্লোর ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে, যা উদ্ধার কার্যক্রমে বড় বাধা সৃষ্টি করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ভবনে চিকিৎসা ও অস্ত্রোপচারে ব্যবহৃত তুলা ও সার্জিক্যাল গাউন উৎপাদন করা হতো।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss