চট্টগ্রাম মহানগরীর ষোলোশহর এলাকার ২ নম্বর গেট শপিং কমপ্লেক্স-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ৫টি ইউনিট কাজ করছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস।
স্থানীয়দের ধারণা, ভবনের দ্বিতীয় তলার একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফায়ার সার্ভিস।
ঘটনাস্থলে দেখা যায়, শপিং কমপ্লেক্সটির উত্তর পাশ ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের উৎস নির্ধারণে তদন্ত চলছে।
Leave a Reply
You must be logged in to post a comment.