1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

গুম মামলায় ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৭৬ Time View

গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ রোববার (২৬ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এ এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

প্রসিকিউশন আজ ট্রাইব্যুনালকে মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে পারে বলে জানা গেছে। মামলার অপর আসামি শেখ হাসিনা বর্তমানে পলাতক রয়েছেন।

এছাড়া, চানখারপুলে শহীদ আনাসসহ ছয়জন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে ২০তম সাক্ষীর জবানবন্দি আজ ট্রাইব্যুনালে গ্রহণ করা হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে, ১৬ অক্টোবর দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি শেখ হাসিনাসহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এই মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন— শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন, ও নাসিরুল। তবে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ চক্রবর্তী, রমনা জোনের ডিসি আকতার, এবং এসি ইমরুল এখনও পলাতক।

অন্যদিকে, আজ জুলাই অভ্যুত্থানে ফার্মগেইটে শহীদ গোলাম নাফিস হত্যা মামলার শুনানিও অনুষ্ঠিত হবে। এ মামলার তদন্তের অগ্রগতি নিয়েও ট্রাইব্যুনালকে অবহিত করবে প্রসিকিউশন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss