1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

গাজীপুরের ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

নিউজডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ Time View

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে দেউলিয়া বাড়ি এলাকার কাঁঠালতলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গুদামের মালিক আরিফ মুন্সির স্থাপনায় হঠাৎ আগুন লাগে। স্থানীয়রা প্রথমে চেষ্টা করেন আগুন নেভানোর, তবে গুদামে থাকা শুকনো ঝুট ও তুলার কারণে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কোনাবাড়ী, জয়দেবপুর, কাশিমপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন থেকে মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও দুটি ইউনিট ব্যাকআপ হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss