1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

গাজায় বাংলাদেশি সৈন্য পাঠানোর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ Time View

গাজায় বাংলাদেশ থেকে সৈন্য পাঠানোর বিষয়ে সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “গাজায় ফোর্স পাঠানোর সিদ্ধান্ত এখনো হয়নি। বিষয়টি নিয়ে কেবল আলাপ-আলোচনা চলছে। এখনো অনেক কিছু অনিশ্চিত—কারা থাকবে, কারা থাকবে না। যে তিনটি শর্তের কথা বলা হয়েছে, সেগুলো কোনো অবস্থাতেই পূরণ না হলে আমরা সেখানে যাবো না।”

তিনি আরও স্পষ্ট করেন, “প্রথমত, আমরা কোনো যুদ্ধের অংশ হতে যাবো না। দ্বিতীয়ত, এমন কোনো পরিস্থিতিতে যাবো না যেখানে দায়িত্বশীল কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ বা কথাবার্তা সম্ভব নয়। আমাদের শর্তগুলো একেবারে পরিষ্কার। শর্ত মানা হলে তবেই পরবর্তী আলোচনা হবে।”

মিয়ানমার সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “নন-স্টেট অ্যাক্টর হওয়ায় দেশ হিসেবে আরাকান আর্মির সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা ঢাকার পক্ষে সম্ভব নয়। মিয়ানমারের সঙ্গে চলমান সমস্যাও একদিনে সমাধানযোগ্য নয়।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের পোস্টাল ভোট প্রসঙ্গে তিনি জানান, খুব শিগগিরই প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছে যাবে। ভোট প্রদানের পর সংশ্লিষ্ট বাংলাদেশ মিশন ডাকযোগে ব্যালট পাঠানোর ব্যবস্থা করবে। এ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা সীমিত বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া মিয়ানমার ইস্যুতে মাঠ পর্যায়ের পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতি ঘণ্টায় আপডেট পায় না বলেও মন্তব্য করেন তিনি।

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই বিষয়ে অগ্রগতি হলে গণমাধ্যমকে জানানো হবে।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss