গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদই আইনগত হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন শিশির মনির।
সোমবার (৩০ মার্চ) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি দাবি করেন, স্বয়ংক্রিয়ভাবে কোনো গণভোট বাতিলের সুযোগ আইনে নেই।
শিশির মনির বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী অনুষ্ঠিত কোনো গণভোট বাতিল হলে তার প্রভাব সাধারণ নির্বাচনের ফলাফলের ওপরও পড়বে। এমন পরিস্থিতিতে পুরো নির্বাচনী প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে।
এ সময় তিনি গুম কমিশন, দুদক সংস্কার কমিশন এবং সুপ্রিমকোর্টের বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশসহ প্রায় ২০টি অধ্যাদেশ বাতিলের প্রতিবাদ জানান।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশনে প্রায় ৩০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হয়েছিল। তবে সেসব বিষয় বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল টালবাহানা করছে বলেও অভিযোগ করেন তিনি।
Leave a Reply
You must be logged in to post a comment.