1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন

গণভোটে সচেতনভাবে ভোট দিতে হবে: উপদেষ্টা রিজওয়ানা

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ Time View

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ক্ষমতার ভর জনগণের কাছে পৌঁছাতে হলে সবাইকে সচেতনভাবে গণভোটে অংশ নিতে হবে। তিনি বলেন, সংস্কার চাইলে জনগণকে ভোটের মাধ্যমে তার ভূমিকা নিশ্চিত করতে হবে।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর গুলশানে ডিএনসিসি নগর ভবনে অনুষ্ঠিত নাগরিক পদক-২০২৫ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটে তরুণ ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। শুধু স্বৈরাচার চলে গেছে, তাই খুশি হয়ে বসে থাকার সুযোগ নেই। গণতন্ত্র চাইলে প্রত্যেক নাগরিককে তার অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। সত্যিকারের ক্ষমতার ভর যদি জনগণের কাছে পৌঁছাতে চান, তবে ভোটের মাধ্যমে তা সম্ভব।”

উল্লেখ্য, একই অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গুম, নির্যাতন ও অন্যায়ের পরিস্থিতিতে ফিরে যেতে চাইলে জনগণকে গণভোটে অংশ নিতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ কখনোই আধিপত্যবাদ ও অন্যায়ের কাছে মাথানত করবে না।

এ বছর ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে নগর উন্নয়নে বিশেষ অবদানের জন্য ৮টি ক্যাটাগরিতে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নাগরিক পদক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss