1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

খুলনার জনসভায় তারেক রহমান: একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খুলনায় নির্বাচনী প্রচারণায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়।” তিনি অভিযোগ করেন, ওই দলের এক নেতা প্রকাশ্যে নারীদের অসম্মানজনক বক্তব্য দিয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনায় আয়োজিত এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্ত্রী হজরত খাদিজাতুল কুবরা (রা.)-এর দৃষ্টান্ত তুলে ধরেন। তিনি বলেন,
“আমাদের মহানবীর স্ত্রী বিবি খাদিজা ছিলেন একজন কর্মমুখী নারী এবং সফল ব্যবসায়ী। অথচ একটি রাজনৈতিক দল নারীদের ঘরে আটকে রাখতে চায়। তাদের একজন নেতা স্পষ্টভাবে নারীদের অবমাননা করেছেন।”

তারেক রহমান বলেন, সরকার গঠন করতে পারলে বিএনপির প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন।
“দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়তে হবে। এক শ্রেণির মানুষ দিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয়। দেশের ২০ কোটি জনসংখ্যার অর্ধেকই নারী। তাদের পেছনে রেখে কোনো পরিকল্পনাই সফল হবে না।”

তিনি বলেন, এ কারণেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উচ্চ মাধ্যমিক পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন।

তারেক রহমান আরও বলেন,
“একটি দলের নেতা পরিষ্কারভাবে বলেছেন তারা নারী নেতৃত্বে বিশ্বাস করেন না। কর্মজীবী নারীদের নিয়ে যে শব্দ তিনি ব্যবহার করেছেন, তা এ দেশের মানুষের জন্য কলঙ্কস্বরূপ।”

তিনি জানান, দেশের প্রায় ৫০ লাখ নারী গার্মেন্টস শিল্পে কাজ করেন এবং পরিবারের আয়ের জন্য অবদান রাখেন।
“এই নারীদের এভাবে অসম্মান করা মানে পুরো সমাজকে অপমান করা,” বলেন তিনি।

জামায়াত আমিরকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন,
“নারীদের নিয়ে এমন মন্তব্যের পর যখন সমালোচনা শুরু হলো, তখন তারা বলছে আইডি হ্যাক হয়েছে। প্রযুক্তিবিদরা বলছেন, এভাবে আইডি হ্যাক হওয়া সম্ভব নয়।”

তিনি বলেন,
“নির্বাচনের আগে মানুষের সামনে মিথ্যা তথ্য তুলে ধরা হচ্ছে। এদের একটাই পরিচয়—এরা মিথ্যাবাদী। এরা দেশদরদী হতে পারে না। এদের দরদ শুধু নিজেদের লোকদের জন্য।”

তারেক রহমান বলেন,
“যে দলের নেতা নারীদের এভাবে কথা বলতে পারে, তারা ক্ষমতায় গেলে নারীদের কীভাবে অপমান করবে তা সহজেই বোঝা যায়। এর উদাহরণ আমরা ১৯৭১ সালে দেখেছি। এই দলের পূর্বসূরিরা তখন লাখ লাখ মা-বোনকে নির্যাতন করেছে।”

তিনি আরও বলেন,
“যাদের কাছে মানুষের আত্মসম্মানবোধ নেই, তাদের কাছে দেশ কখনো নিরাপদ থাকতে পারে না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss