1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

খামেনি হত্যাকাণ্ডে ইরাকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২০ Time View

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইরাক সরকার। এই ঘটনার প্রতিবাদ ও শোক প্রকাশের অংশ হিসেবে দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

ইরাকের সরকারি বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে সরকারের মুখপাত্র বাসেম আল-আওয়াদি বলেন,
‘আমরা সম্মানিত ইরানি জনগণ এবং সমগ্র ইসলামী উম্মাহর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। খামেনিকে আমরা আহলে বাইতের অগ্রগণ্য ব্যক্তিত্বদের একজন হিসেবে বিবেচনা করি।’

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ড একটি ‘স্পষ্ট আগ্রাসন ও নিন্দনীয় অপরাধ’, যা মানবিক ও নৈতিক সব মানদণ্ড লঙ্ঘন করেছে এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির সুস্পষ্ট পরিপন্থী।

সরকারি ঘোষণায় জানানো হয়েছে, রাষ্ট্রীয় শোক পালনকালে ইরাকের সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শোক প্রকাশ করা হবে।

ইরাক সরকারের এই ঘোষণাকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss