1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি: তারেক রহমান

নিউজডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৬৬ Time View

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি। এই কার্ড পরিবারের প্রধান নারী সদস্যের নামে ইস্যু করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য চালু করা হবে কৃষক কার্ড।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে তরুণদের বিভিন্ন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন,
সত্যিকারের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হলে নাগরিকরা তাদের জবাবদিহিতার মধ্যে রাখতে পারে। শহরের উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতেও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা অপরিহার্য।

তারেক রহমান জানান, বিদেশে কর্মসংস্থান প্রত্যাশীদের জন্য কারিগরি শিক্ষাকে আধুনিক ও বহুমাত্রিক করা হবে, যাতে তারা আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।

তিনি আরও বলেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) এর মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির।

বিএনপি চেয়ারম্যান বলেন, গত ১৭ বছর ধরে দেশ ঘুরে সাধারণ মানুষের কথা শুনে এবং বাস্তবতা পর্যবেক্ষণ করেই এসব পরিকল্পনা তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, এবং সিলেট বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss