1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

কেদারনাথ হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জন নিহত, ৪০ দিনের মধ্যে ৫ম দুর্ঘটনা চারধাম রুটে

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১১৯ Time View

উত্তরাখণ্ডের কেদারনাথ থেকে গুপ্তকাশী ফেরার পথে আর্যন অ্যাভিয়েশনের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭ আরোহী। রোববার ভোরে রুদ্রপ্রয়াগ জেলার গৌরীকুণ্ডের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

উদ্ধার অভিযানে থাকা রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর (এসডিআরএফ) ইনস্পেক্টর অনিরুদ্ধ ভাণ্ডারী জানান, “হেলিকপ্টারটিতে থাকা সাতজনের সবাই নিহত হয়েছেন।”

নিহতদের মধ্যে ছিলেন—পাইলট ক্যাপ্টেন রাজবীর সিং চৌহান, যাত্রী রাজকুমার সুরেশ জয়সওয়াল (৪১), শ্রদ্ধা জয়সওয়াল (৩৫), শিশু কাশি (২৩ মাস), মহারাষ্ট্রের বাসিন্দা; বিক্রম (৪৬), রুদ্রপ্রয়াগের বাসিন্দা; এবং বিনোদ দেব (৬৬) ও তুষ্টি সিং (২৯), যারা উত্তরপ্রদেশের বিজনরের বাসিন্দা।

জেলা পর্যটন কর্মকর্তা ও হেলিকপ্টার পরিষেবা বিষয়ক সমন্বয়কারী রাহুল চৌবে জানান, হেলিকপ্টারটি সকাল ৫টা ২০ মিনিটে কেদারনাথ হেলিপ্যাড থেকে উড্ডয়ন করে। কিছুক্ষণ পরই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা গৌরীকুণ্ডের কাছে ধোঁয়া উঠতে দেখে কর্তৃপক্ষকে জানান। পরে সেখানে বিধ্বস্ত হেলিকপ্টার শনাক্ত করা হয়।

তিনি বলেন, “হেলিকপ্টারটি গুপ্তকাশী ফিরে যাচ্ছিল, কিন্তু হঠাৎ খারাপ আবহাওয়ায় পড়ে। পাইলট তা সামলাতে চেষ্টা করলেও শেষ পর্যন্ত দুর্ঘটনা ঘটে।”

এটি ছিল চারধাম যাত্রাপথে মাত্র ৪০ দিনের মধ্যে পঞ্চম হেলিকপ্টার সংক্রান্ত দুর্ঘটনা। এর আগে ৭ জুন একই রুটে পাঁচজন তীর্থযাত্রী নিয়ে একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করে, যদিও কেউ হতাহত হননি।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেন, “রুদ্রপ্রয়াগে হেলিকপ্টার দুর্ঘটনার দুঃখজনক খবর পাওয়া গেছে। এসডিআরএফ, স্থানীয় প্রশাসন ও অন্যান্য দল উদ্ধারকাজে নিয়োজিত আছে। আমি বাবা কেদারনাথের কাছে আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”

সূত্র হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss