1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

কুয়েতের আকাশে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত, বিধ্বস্ত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২১ Time View

কুয়েতের আকাশসীমায় ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দুর্ঘটনার দৃশ্য দেখা যায়।

ভিডিও ফুটেজে দেখা যায়, কুয়েতের আকাশে উড়ন্ত অবস্থায় থাকা একটি মার্কিন যুদ্ধবিমান হঠাৎ নিচে নেমে আসে এবং বিধ্বস্ত হয়। অন্তত একজন পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন বলেও ফুটেজে ইঙ্গিত পাওয়া গেছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি মার্কিন সামরিক বাহিনী।

এদিকে, ইরানের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্পষ্ট করে বলেন,

“ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবে না।”

তিনি এমন সময়ে এই মন্তব্য করলেন, যখন কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হচ্ছিল—ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে আবারও ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসার অনুরোধ জানিয়েছে।

লারিজানি আরও বলেন,

“যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ‘মিথ্যা আশ্বাস’ দিয়ে গোটা অঞ্চলকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছেন। এতে মার্কিন সেনাদের আরও প্রাণহানির ঝুঁকি তৈরি হয়েছে।”

তার ভাষায়,

“ভুল সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্প তার ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগানকে কার্যত ‘ইসরায়েল ফার্স্ট’-এ রূপান্তর করেছেন এবংইসরায়েল এর ক্ষমতার উচ্চাকাঙ্ক্ষার জন্য মার্কিন সেনাদের বলি দিচ্ছেন।”

বিশ্লেষকদের মতে, কুয়েতের আকাশে এই ঘটনা শুধু সামরিক দুর্ঘটনা নয়, বরং ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার নতুন মাত্রার ইঙ্গিত দিচ্ছে। একইসঙ্গে এটি উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss