ভারতের ‘সিটি অব জয়’ খ্যাত কলকাতা-য় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এদিন প্রথমে বাংলাদেশ-এ আঘাত হানা ভূমিকম্পের কম্পন কলকাতায় পৌঁছালে মানুষ বাড়ি, অফিস ও স্কুলসহ বিভিন্ন ভবন থেকে দ্রুত বেরিয়ে আসেন।
প্রতিবেদন অনুযায়ী, জনবহুল এলাকায় পুরোনো ভবনের সংখ্যা বেশি থাকায় আতঙ্ক আরও বেড়ে যায়। অনেকেই তাদের মোবাইল ফোনে পাওয়া ভূমিকম্প সতর্কবার্তার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। বহু বাসিন্দা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে বেরিয়ে খোলা জায়গায় জড়ো হন।
একজন ৬৩ বছর বয়সী নারী জানান, তিনি দোলনা চেয়ারে বসে থাকা অবস্থায় নিজে থেকেই চেয়ারটি দুলতে দেখেছেন। তার ভাষ্য অনুযায়ী, ফ্যান বন্ধ থাকা সত্ত্বেও সেটিও নড়াচড়া করছিল। তিনি এনডিটিভিকে বলেন, “প্রায় পাঁচ মিনিট ধরে কম্পন অনুভূত হয়েছে।”
সূত্র: এনডিটিভি
Leave a Reply
You must be logged in to post a comment.