1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করেছে সরকার

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১১৫ Time View

কক্সবাজার বিমানবন্দরকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি রোববার (১২ অক্টোবর) জারি হলেও বিষয়টি প্রকাশ পায় সোমবার (১৩ অক্টোবর)।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘দ্য সিভিল অ্যাভিয়েশন রুলস, ১৯৮৪’-এর রুল ১৬ এর সাবরুল (১) অনুযায়ী সরকার কক্সবাজার বিমানবন্দরকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ২০২১ সালে প্রকল্প হাতে নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। প্রকল্পের আওতায় নতুন টার্মিনাল নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ চলছে, যা শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বরে। বর্তমান ৬,৭৭৫ ফুট রানওয়ে বাড়িয়ে ৯,০০০ ফুটের নতুন রানওয়ের কাজও ২০২৬ সালের মধ্যে সম্পন্ন হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss