ভারত–এর পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান ওরফে হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া পোস্টে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রোববার (৮ মার্চ) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—
রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭), আলমগীর হোসেন (৩৪) পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল করিম মাসুদ স্বীকার করেছেন যে তিনি আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করেন এবং পরে সেখান থেকে পালিয়ে যান।
তদন্তে জানা গেছে, তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। এরপর ভারতের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করার পর পুনরায় বাংলাদেশ–এ ফেরার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসে।
এ ঘটনায় ভারতীয় পুলিশ মামলা দায়ের করেছে। পরে তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালত দুজনকেই পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
Leave a Reply
You must be logged in to post a comment.