1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন

ওসমান হাদির জন্য আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবস্থা এখনও সংকটাপন্ন

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ Time View

রাজধানীর বিজয়নগরে দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন রয়েছে। চিকিৎসকদের মতে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের মধ্যেই শরীর চিকিৎসায় কীভাবে সাড়া দিচ্ছে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

যদিও চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে কিছু জানাননি, তবে বিভিন্ন সূত্রে জানা গেছে—এই ধরনের গুলিবিদ্ধ রোগীদের ক্ষেত্রে প্রথম কয়েকটি দিনই সবচেয়ে ঝুঁকিপূর্ণ। সে কারণে হাদিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গঠিত মেডিকেল বোর্ড শনিবার সকালে হাদির শারীরিক অবস্থা পর্যালোচনা করে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। বিষয়টি হাদির পরিবারকেও অবহিত করা হয়েছে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান হাদির শারীরিক অবস্থার বিষয়ে একই ধরনের তথ্য নিশ্চিত করে বলেন, এই মুহূর্তে সবাইকে তার জন্য দোয়া করতে হবে।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগরের পানির ট্যাংকির সামনে রিকশায় চলন্ত অবস্থায় মোটরসাইকেলে আসা দুই দুষ্কৃতিকারী ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর রাতে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss