1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন

ওসমান হাদিকে গুলি: প্রশাসনের কাছে জবাব চাইলেন আসিফ মাহমুদ সজীব

নিউজডেস্ক
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ Time View

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। হামলার পরদিনই তিনি প্রশাসনের কাছে জবাব দাবি করে রাজধানীতে মিছিলে অংশ নেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নিউ মার্কেট–কলাবাগান থানার আয়োজিত ‘সর্বস্তরের জনগণের বিজয় মিছিল’ থেকে তিনি এই প্রতিবাদ জানান। মিছিলে স্লোগানে স্লোগানে হামলার তীব্র নিন্দা জানানো হয়।

মিছিলে আসিফকে বলতে শোনা যায়—
“হাদি ভাই ভয় নাই, আমরা আছি লাখো ভাই”,
“হাদির গায়ে গুলি কেন, প্রশাসন জবাব চাই।”

অংশগ্রহণকারীরাও একসঙ্গে আওয়াজ তোলেন—
“অ্যাকশন–অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন।”

উল্লেখ্য, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। ওসমান হাদিকে গুলি করার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে নানা প্রশ্ন উঠছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss