1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বে কোনো আপস নয়: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ Time View

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শনিবার (১০ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের (সিএফএম) ২২তম বিশেষ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

সোমালিয়ার একটি অঞ্চলকে ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার ঘটনা এবং এর ফলে সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার ওপর সম্ভাব্য প্রভাব, পাশাপাশি বৃহত্তর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে এই জরুরি অধিবেশন আহ্বান করে ওআইসি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন,
“আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা, ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি রক্ষায় ওআইসির সম্মিলিত সংকল্পের সঙ্গে বাংলাদেশ সম্পূর্ণভাবে একাত্ম।”

তিনি ইসরায়েলের এ ধরনের স্বীকৃতিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান ও নিন্দা জানাতে ওআইসির প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি ওআইসির পূর্ণ ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করার ওপর গুরুত্ব দেন।

তৌহিদ হোসেন আরও বলেন,
“ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব কোনোভাবেই আপসযোগ্য নয়। অবৈধ আলোচনা কিংবা একতরফা উদ্যোগ কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতার নীতিই চাপের রাজনীতি ও একতরফা সিদ্ধান্তের ঊর্ধ্বে থাকবে।”

এর আগে শনিবার সকালে ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের এই বিশেষ অধিবেশনকে সামনে রেখে সদস্য রাষ্ট্রগুলোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সংহতি পুনর্ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss