1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

এবার হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে বিএনপি প্রার্থীর আবেদন

নিউজডেস্ক
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। শুক্রবার (৯ জানুয়ারি) তিনি নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিকভাবে এ আবেদন করেন।

এর আগে বৃহস্পতিবার ঋণ খেলাপির তালিকা থেকে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দেওয়ার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। এর ফলে আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, মঞ্জুরুল আহসান মুন্সী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না।

আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত থাকবেন এবং সে কারণে তার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।

উল্লেখ্য, এর আগে হাইকোর্টের বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ ঋণ খেলাপির তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করেছিলেন। পরে সেই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিলের শেষদিন আজ। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এসব আপিলের শুনানি আগামী ১০ জানুয়ারি শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss