1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

এনসিপি একক বা জোটে যাক, শাপলা প্রতীকেই নির্বাচন করবে: সারজিস আলম

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১২৩ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশের স্বার্থে এনসিপি এককভাবেও কিংবা জোটবদ্ধভাবেও আগামী নির্বাচনে অংশ নিতে পারে। তবে দলটি ‘শাপলা প্রতীকেই’ নির্বাচন করবে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা সমন্বয় সভা শেষে তিনি এ কথা বলেন। সারজিস আলম বলেন, ‘আমরা আইন বিশেষজ্ঞ, সচিব ও নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। শাপলা প্রতীক ব্যবহারে কোনো আইনগত বাধা নেই। তাই আমরা প্রত্যাশা করছি, স্বাধীন নির্বাচন কমিশন কোনো প্রভাব ছাড়াই আমাদের প্রতীক বরাদ্দ দেবে।’

তিনি আরও বলেন, এনসিপি পিআর পদ্ধতি বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে, যা উচ্চকক্ষের জন্য বর্তমান বাস্তবতায় কার্যকর হতে পারে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বিচার বিভাগ ও ট্রাইব্যুনালের চলমান কার্যক্রম শেষ করে স্বচ্ছ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার।

সারজিস আলম বলেন, ‘সংগঠনকে শক্তিশালী করতে জেলায় জেলায় সমন্বয় সভা চলছে। আমরা আশা করছি, আগামী সংসদ নির্বাচনে এনসিপি বাংলাদেশের দুটি শক্তিশালী রাজনৈতিক দলের একটি হিসেবে উঠে আসবে।’

সভায় সভাপতিত্ব করেন এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম ও কেন্দ্রীয় জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss