1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

এনবিআরের বিরুদ্ধে ফের কলম বিরতিতে কর্মকর্তা-কর্মচারীরা, এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি

রনি আহম্মেদ
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১০৩ Time View

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিরুদ্ধে ফের কলম বিরতি কর্মসূচি শুরু করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার (২৩ জুন) সকাল ৯টা থেকে এনবিআর ভবনে অবস্থান কর্মসূচি এবং তিন ঘণ্টার কলম বিরতিতে অংশ নিয়েছেন তারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচি চলবে দুপুর ১২টা পর্যন্ত।

এদিকে আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এনবিআর ভবন ও আশপাশের এলাকায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ১৪৪ ধারা জারি করেছে। সকল ধরনের সভা-সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

কর্মসূচির অন্যতম মূল দাবি হলো—এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণ এবং ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ সংশোধনের জন্য গঠিত কমিটিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। এনবিআর কর্মকর্তারা অভিযোগ করছেন, গত ১২ মে সরকার যে অধ্যাদেশ জারি করে এনবিআরকে দুটি পৃথক বিভাগে ভাগ করেছে—তা তাদের সঙ্গে আলোচনা ছাড়াই করা হয়েছে। এর ধারাবাহিকতায় ১৯ জুন গঠিত নতুন কমিটিকেও ‘একতরফা ও অগ্রহণযোগ্য’ বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

শনিবার (২১ জুন) এক সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা জানান, চলতি সংসদে রোববার (২২ জুন) বাজেট পাসের পরদিন অর্থাৎ সোমবার (২৩ জুন) ঢাকার সব দফতরের কর্মকর্তা-কর্মচারীরা এনবিআর ভবনে এবং অন্যান্য দফতরের কর্মীরা নিজ নিজ অফিসে অবস্থান কর্মসূচি ও কলম বিরতিতে অংশ নেবেন।

সরকার ইতোমধ্যে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে এনবিআর অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু আন্দোলনকারীরা মনে করছেন, গঠিত ছয় সদস্যের কমিটিতে শুল্ক ও কর ক্যাডারদের একচেটিয়া উপস্থিতি ‘পক্ষপাতদুষ্ট’ এবং এতে প্রকৃত সংস্কার সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss