আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল নির্ধারিত সময়ের একদিন আগেই ঢাকায় পৌঁছেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, দলের ক্রিকেটাররা ভোর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরেই তারা সেহরি করেন, এরপর টিম হোটেলের উদ্দেশে রওনা দেন। বিসিবি ফুল দিয়ে দলটিকে স্বাগত জানায় এবং তাদের সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিশ্চিত করে।
মূলত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ৯ মার্চ ঢাকায় আসার কথা ছিল পাকিস্তান দলের। তবে তারা একদিন আগেই এসে পৌঁছেছে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং আকাশপথে চলাচলে বিঘ্নের কারণে সিরিজটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে পাকিস্তান দল বাংলাদেশে পৌঁছে যাওয়ায় সেই অনিশ্চয়তা কেটে গেছে।
বাংলাদেশ ও পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুরে। ১১ মার্চ প্রথম ওয়ানডে, ১৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে, ও ১৫ মার্চ তৃতীয় ওয়ানডে
সব ম্যাচ শুরু হবে বেলা ২টা ১৫ মিনিটে। সিরিজ শেষে ১৬ মার্চ পাকিস্তান দল দেশে ফিরে যাবে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ড ৪ মার্চ এই সিরিজের দল ঘোষণা করে। চমকপ্রদভাবে দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক বাবর আজম এর।
১৫ সদস্যের দলের নেতৃত্বে রয়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। দলে অভিষেকের অপেক্ষায় থাকা কয়েকজন নতুন ক্রিকেটারও সুযোগ পেয়েছেন।
পাকিস্তান স্কোয়াড
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফাইসাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), শাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা এবং শামিল হুসেন।
Leave a Reply
You must be logged in to post a comment.