1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

একদিনে তিন ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিব আল হাসানের চুক্তি!

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ Time View

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও প্রমাণ করলেন, তিনি এখনও বিশ্ব ক্রিকেটে তুমুল চাহিদাসম্পন্ন এক তারকা। কানাডা সুপার সিক্সটিতে রানার্স আপ হওয়ার পরই নতুন মঞ্চে নাম লেখালেন তিনি — একদিনেই তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে!

আবুধাবি টি-১০ লিগে এবার রয়্যাল চ্যাম্পসের হয়ে মাঠে নামবেন সাকিব। এই দলে আছেন জেসন রয় ও অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো তারকারা। টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৮ নভেম্বর।

একই দিনে গ্লোবাল ক্রিকেট লিগ ইউএসএ-তেও খেলার ঘোষণা দিয়েছেন তিনি। হিউস্টন রাইডার্সের হয়ে খেলবেন সাকিব, যেখানে সঙ্গী থাকবেন মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম, মার্টিন গাপটিল ও ইমরান তাহিরদের মতো তারকারা। এই লিগটি যুক্তরাষ্ট্রে ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ২ নভেম্বর পর্যন্ত।

এছাড়াও ভারতের শ্রীনগরে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব। বকশী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট শুরু হবে ২৫ অক্টোবর এবং চলবে ৮ নভেম্বর পর্যন্ত। এই লিগে অংশ নেবেন ক্রিস গেইল ও শন মার্শের মতো ক্রিকেটাররাও।

জাতীয় দলের বাইরে থাকলেও সাকিবের ফ্র্যাঞ্চাইজি ব্যস্ততা থামছেই না—পিএসএল, সিপিএল, জিএসএল থেকে শুরু করে কানাডা ও যুক্তরাষ্ট্রের মাইনর লিগ—সবখানেই তার উপস্থিতি চোখে পড়ছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss