1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ: ড. ইউনূসের ১৫ কোটি, অন্যদের কত?

নিউজডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ Time View

দুর্নীতি দমন ও স্বচ্ছতা নিশ্চিতের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন কর্মকর্তাদের সম্পদের তথ্য জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ১ অক্টোবর জারিকৃত বিশেষ নীতিমালার আওতায় উপদেষ্টাদের ৩০ জুন ২০২৪ এবং ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পর জাতীয় ভাষণে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছিলেন, তার সরকারের সব উপদেষ্টার সম্পদের তথ্য দ্রুত জনসমক্ষে আনা হবে। আজ সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটেছে।

প্রকাশিত হিসাব অনুযায়ী, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মোট সম্পদ ৩০ জুন ২০২৫ তারিখে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা, যেখানে ২০২৪ সালের ৩০ জুন তার সম্পদ ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা। পরিবর্তনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে সঞ্চয়পত্রের নগদায়ন, ব্যাংক আমানতের বৃদ্ধি এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শেয়ার। এ ছাড়া তার স্ত্রী ড. আফরোজী ইউনূসের সম্পদের তথ্যও আলাদাভাবে প্রকাশ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ প্রায় সব উপদেষ্টা তাদের সম্পদের হিসাব দাখিল করেছেন। এছাড়া উপদেষ্টার পদমর্যাদায় থাকা লুৎফে সিদ্দিকী ও ড. খলিলুর রহমানের সম্পদের বিবরণীও প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষভাবে, ড. খলিলুর রহমান তার ও তার স্ত্রীর যৌথ সম্পদের তথ্য প্রকাশ করেছেন।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগেই ঘোষণা করেছিলেন যে, পর্যায়ক্রমে সকল সরকারি কর্মকর্তাদের জন্য সম্পদ দাখিল বাধ্যতামূলক করা হবে। তালিকা দেখতে এখানে ক্লিক করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss