1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৮ Time View

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল রোববার (১৫ মার্চ) সিঙ্গাপুর নেওয়া হবে। শনিবার (১৪ মার্চ) তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সকাল ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন সহধর্মিণী জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস ভাসন

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন মির্জা আব্বাস। গত শুক্রবার তার মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক

গত বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরে অবস্থার দ্রুত অবনতি হলে রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সিটি স্ক্যান রিপোর্টে জটিলতা ধরা পড়লে ভার্চুয়াল মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার দুই দফায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে তিনি ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান  নিয়মিত এই জ্যেষ্ঠ নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। শুক্রবার দুপুরে তিনি নিজে এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হাসপাতালে গিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss