1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

ইসলাম, বিশ্বাস ও ব্যক্তিগত ভাবনায় ভিন্ন এক সাফা কবির

বিনোদন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৩ Time View

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির-কে দর্শক এতদিন দেখেছেন নাটকের পর্দায় নানা চরিত্রে। তবে এবার অভিনয়ের বাইরেও একজন সচেতন মুসলিম হিসেবে ভিন্ন এক দিক তুলে ধরলেন এই অভিনেত্রী।

সম্প্রতি ড. কাশফিয়া আমিনা-এর একটি পডকাস্টে অতিথি হয়ে ইসলাম, ঈমান ও ব্যক্তিগত বিশ্বাস নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি।

পডকাস্টে ইসলামের মূল ভিত্তি ও ঈমানের স্তম্ভ নিয়ে প্রশ্ন করা হলে কোনো দ্বিধা ছাড়াই আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেন সাফা কবির। তার কথায় ছিল না কোনো কৃত্রিমতা—বরং ব্যক্তিগত চর্চা ও উপলব্ধির ছাপই ফুটে ওঠে স্পষ্টভাবে। ভিডিওর এই অংশটিই দর্শকদের সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে।

নিজের নাম নিয়েও মজার তথ্য শেয়ার করেন তিনি। জানান, তার পুরো নাম অ্যানাটনি কেলি সাফা। ‘সাফা’ নামের অর্থ পবিত্রতা ও স্বচ্ছতা—যার ইসলামে বিশেষ তাৎপর্য রয়েছে। অন্যদিকে ‘অ্যানাটনি কেলি’ নামটি তার দাদার দেওয়া, যিনি প্রবাসজীবনের প্রভাবেই এমন নাম রেখেছিলেন বলে জানান অভিনেত্রী।

এদিন ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেন তিনি। জীবনসঙ্গী হিসেবে একজন মানুষের মধ্যে কী গুণ থাকা প্রয়োজন—সেই বিষয়েও নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন সাফা। তার মতে, প্রিয় মানুষের অসংখ্য দোষ খোঁজার চেয়ে একটি ভালো গুণকে গুরুত্ব দিয়ে সুখে থাকা বেশি গুরুত্বপূর্ণ।

পুরো আলোচনায় ইসলাম সম্পর্কে তার জ্ঞান, উপলব্ধি ও ভারসাম্যপূর্ণ চিন্তাভাবনা অনেক দর্শকের প্রশংসা কুড়িয়েছে। সামাজিক মাধ্যমে গ্ল্যামারের বাইরেও তার এমন চিন্তাশীল ও সচেতন দিক দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss