1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৯৬ Time View

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ করার দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে তার নামে গেজেট প্রকাশ এবং শপথ অনুষ্ঠান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মো. মনিরুজ্জামান। তিনি জানান, রোববার (২৭ এপ্রিল) দুই নাগরিকের পক্ষে এই নোটিশ প্রদান করা হয়। তবে একইদিন রাতে নির্বাচন কমিশন (ইসি) সংশোধিত গেজেট প্রকাশ করে। মনিরুজ্জামান আরও জানান, পরবর্তী পদক্ষেপ নোটিশদাতাদের সাথে আলোচনা করে নির্ধারণ করা হবে।

এর আগে, গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসের বিজয় বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

নোটিশের পেছনে যুক্তি তুলে ধরে মনিরুজ্জামান বলেন, “যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে দ্রুত রায় প্রদান করা হয়েছে। আমরা আশা করেছিলাম নির্বাচন কমিশন রায়ের বিরুদ্ধে আপিল করবে, কিন্তু তা হয়নি। পরে দেখা যায়, আইন মন্ত্রণালয়ের মতামত না নিয়েই ইসি সংশোধনী গেজেট প্রকাশ করেছে।”

তিনি আরও বলেন, “ট্রাইব্যুনাল এমন কোনো আদেশ দিতে পারেন না যার কার্যকারিতা নেই। এখানে মেয়র পদ শূন্য ঘোষণা করে অধ্যাদেশ জারি করা হয়েছিল এবং ইশরাক হোসেনের নিয়োগের কোনো বৈধ ভিত্তি নেই।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss