একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে সব মার্কিন ও ইসরাইলি সম্পদ এবং স্বার্থ এখন ইরানের জন্য বৈধ লক্ষ্যবস্তু। তিনি সতর্ক করে বলেন, ইসরাইলকে “সামনে যা আসছে তার জন্য প্রস্তুত থাকতে হবে” এবং তাদের প্রতিক্রিয়া মানুষের চোখের সামনে হবে, কোনো সীমারেখা ছাড়াই।
আল জাজিরার সঙ্গে কথা বলার সময় ওই কর্মকর্তা বলেন,
“যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই আগ্রাসনের পরে কোনো লাল রেখা নেই। যত তীব্র হামলা করা সম্ভব আমরা করব। এমন পরিস্থিতিও ঘটবে যা আগে বিবেচনা করা হয়নি।”
তিনি আরও বলেন,
“যুক্তরাষ্ট্র ও ইসরাইল একটি আগ্রাসন ও যুদ্ধ শুরু করেছে, যার ব্যাপক এবং দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়া হবে। আমরা তাদের যৌথ আগ্রাসনে অবাক হইনি এবং যে প্রতিক্রিয়া জানাব তাতে কোনো সময়সীমা নেই। এটি একটি জটিল প্রতিক্রিয়া হবে।”
ইরানি কর্মকর্তার বক্তব্যে বলা হয়েছে, সংযম দেখানো বা আত্মসমর্পণের আহ্বান “অগ্রহণযোগ্য এবং ইচ্ছাকৃত ভুল”।
এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের বিভিন্ন স্থানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.