1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

ইরানে হামলা বন্ধের দাবিতে লন্ডনে হাজারো মানুষের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪ Time View

লন্ডনে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরানে হামলার প্রতিবাদে কমপক্ষে ৫ হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছে।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে বিক্ষোভকারীরা মিলব্যাঙ্ক থেকে মিছিল শুরু করে ভক্সহলে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস (লন্ডন) এর দিকে অগ্রসর হন।

মিছিলের সময় বিক্ষোভকারীরা “আমরাই জনগণ, আমাদের চুপ করা হবে না” এবং “এখনই বোমা হামলা বন্ধ করুন”স্লোগান দিতে থাকেন। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, মিছিলে প্রায় ৫ হাজার থেকে ৬ হাজার মানুষ অংশ নিয়েছেন।

এর আগে মধ্য লন্ডনের মিলব্যাঙ্ক এলাকায় বিক্ষোভকারীরা জড়ো হন। পাশাপাশি ভিক্টোরিয়া টাওয়ার গার্ডেনস এলাকায় বিভিন্ন দাতব্য সংস্থা ও আন্দোলনকারী গোষ্ঠী রাস্তার পাশে কয়েকটি তাঁবু স্থাপন করে অবস্থান কর্মসূচি পালন করে। স্থানটি ওয়েস্টমিনস্টার এর পাশেই অবস্থিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss