1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

ইরানে পারমাণবিক হামলার পরও তেজস্ক্রিয়তা বাড়েনি: আইএইএ নিশ্চিত করল নিরাপত্তা পরিস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৫৭ Time View

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) নিশ্চিত করেছে, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরও সেগুলোর আশপাশে তেজস্ক্রিয়তার মাত্রা বাড়ার কোনো তথ্য পাওয়া যায়নি। শনিবার (২২ জুন) রাতে এক আনুষ্ঠানিক পোস্টে সংস্থাটি জানিয়েছে, তারা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরবর্তী তথ্য অনুযায়ী মূল্যায়ন জানানো হবে।

আইএইএ জানায়, ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—এই তিনটি স্থাপনায় হামলার পর তারা তাত্ক্ষণিকভাবে তেজস্ক্রিয়তা ছড়ানোর সম্ভাবনা পরীক্ষা করেছে।
ফোরদো পারমাণবিক স্থাপনা, যা কোম প্রদেশের ক্রাইসিস ম্যানেজমেন্ট হেডকোয়ার্টারের কাছে অবস্থিত, সেটিকে কেন্দ্র করেই মূল উদ্বেগ তৈরি হয়েছিল।

কিন্তু কোম ও আশপাশের এলাকায় জনসাধারণের জন্য কোনো হুমকি নেই, বলে আশ্বস্ত করেছে স্থানীয় প্রশাসন।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, হামলার লক্ষ্যস্থল তিনটি পারমাণবিক স্থাপনায় বর্তমানে এমন কোনো উপাদান নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে।
একজন শীর্ষ রাষ্ট্রীয় সম্প্রচার কর্মকর্তা জানান, “যে তিনটি স্থাপনায় হামলা হয়েছে বলে যুক্তরাষ্ট্র দাবি করছে, সেগুলোর ভেতরে এখন তেজস্ক্রিয় কোনো পদার্থ নেই।”
এই মন্তব্য থেকেই বিশ্লেষকরা ধারণা করছেন, ইরানি কর্তৃপক্ষ হয়তো হামলার সম্ভাবনার আগেই গুরুত্বপূর্ণ উপাদান—যেমন সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলেছিল।

হামলার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ‘সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন’ করে দেওয়া হয়েছে। তবে আইএইএ ও ইরানের পক্ষ থেকে আসা তথ্য অনুযায়ী, তার এই মন্তব্য বাস্তবতার প্রতিফলন নয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss