1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

ইরানের বিক্ষোভে ‘নিহত’ দেখানো হলো জীবিত ইসরাইলি তরুণীর ছবি, টিভিতে দেখে নিজেই হতবাক!

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৬৩ Time View

ইরানের সাম্প্রতিক বিক্ষোভে ‘নিহত’ এক ভুক্তভোগী হিসেবে নিজের ছবি ইসরাইলের একটি জাতীয় টেলিভিশন চ্যানেলে সম্প্রচার হতে দেখে বিস্ময় প্রকাশ করেছেন নোয়া জিয়ন নামের এক ইসরাইলি তরুণী। ঘটনাটি ইরান পরিস্থিতি নিয়ে ইসরাইলি গণমাধ্যমে প্রচারিত ভুয়া তথ্যের একটি চরম উদাহরণ হিসেবে আলোচনায় এসেছে।

প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়, নোয়া কখনোই ইরানে যাননি। গত সোমবার (২৬ জানুয়ারি) নিজ বাড়িতে অবস্থানকালে তিনি ইসরাইলের চ্যানেল ১২ নিউজ চালু করেন। সেখানে তিনি দেখতে পান—‘ইরানে বিক্ষোভে চার ইহুদি নিহত’ শিরোনামের প্রতিবেদনের সঙ্গে তার নিজের ছবি দেখানো হচ্ছে।

প্রতিবেদনটিতে তাকে ভুলভাবে সানাজ জাভাহেরিয়ান নামে পরিচয় করানো হয় এবং দাবি করা হয়, তিনি একজন বিক্ষোভকারী ছিলেন। আরও বলা হয়, গ্রেফতারের পর ইরানি নিরাপত্তা বাহিনী তাকে পিটিয়ে হত্যা করেছে।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নোয়া বলেন,
“আমি কখনো ভাবিনি আমার জীবনে এমন কিছু ঘটবে… আমি তো আমার বাড়িতেই আছি!”

তিনি আরও বলেন,
“আমি জীবিত, বাড়িতে বসে আছি এবং আধা ঘণ্টার মধ্যে প্রশিক্ষণে যাব। আমি কখনোই ইরানে যাইনি।”

এই ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ইরান পরিস্থিতি নিয়ে ইসরাইলি ভুয়া খবরের হাস্যকর দিকটি সামনে এনে দেয় বলে মনে করছেন অনেকেই। তবে এ ঘটনায় এখন পর্যন্ত চ্যানেল ১২ কোনো প্রকাশ্য সংশোধনী বা আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

এরই মধ্যে নোয়ার গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। কেউ এটিকে সাংবাদিকতার মারাত্মক ভুল হিসেবে দেখছেন, আবার কেউ একে ‘ইসরাইলি প্রোপাগান্ডা’র ব্যর্থতা বলেও উল্লেখ করছেন। একটি পোস্টে ব্যঙ্গ করে বলা হয়,
“ইসরাইলি প্রোপাগান্ডা এতটাই শক্তিশালী যে তারা টিভিতেই নিজের বসতিস্থাপনকারীদের মেরে ফেলছে।”

সূত্র: প্রেস টিভি, আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss