যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলার প্রেক্ষিতে ইরান ইসরাইলের বিরুদ্ধে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসময় উত্তর ইসরাইলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হামলায় কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার চেষ্টা চলছে।
টাইমস অব ইসরাইল জানায়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। খবর অনুযায়ী, ইরান থেকে কমপক্ষে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে একটি খোলা জায়গায় আঘাত হেনেছে। এছাড়া আইডিএফ আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে।
এর আগে ইসরাইল ডিফেন্স ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের দিক থেকে আসা কিছু ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে। বিবৃতিতে বলা হয়েছে,
“অল্প কিছুক্ষণ আগে ইসরাইলের রাষ্ট্রের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে ইসরাইলি বিমান বাহিনী হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে আঘাত হানার মাধ্যমে হুমকি নিষ্ক্রিয় করার জন্য কাজ করছে।”
বিবৃতিতে আরও বলা হয়েছে,
“প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি নির্ভুল বা অপ্রবেশযোগ্য নয়, তাই জনগণের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অব্যাহতভাবে অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে।”
Leave a Reply
You must be logged in to post a comment.