1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

ইরানের তেল দখলের ইঙ্গিত ট্রাম্পের, কুয়েতে হামলায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৭ Time View

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের তেল দখলের ইচ্ছার কথা প্রকাশ্যে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা ইরানের তেল নিতে চাই”, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

এদিকে কুয়েত জানিয়েছে, একটি বিদ্যুৎ ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্লান্টে ইরানের হামলায় একজন ভারতীয় কর্মী নিহত হয়েছেন। একই সঙ্গে উপসাগরীয় কয়েকটি দেশ আকাশে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের তাবরিজ-এর একটি পেট্রোকেমিক্যাল কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাজধানীতেহরান-এর কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

অন্যদিকে ইরান দক্ষিণ ইসরাইলের একটি শিল্পাঞ্চলে হামলা চালালে সেখানে আগুন লাগে এবং রাসায়নিক লিকের আশঙ্কা তৈরি হয়।

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরাইল লক্ষ্য করে ড্রোন হামলা চালায়, যা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইল ।

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে এক হামলায় জাতিসংঘের একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান, মিশর, তুর্কি এবং সৌদি আরব-এর পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদে বৈঠক করেছেন। তারা সংঘাত কমাতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss