1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানাল কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ Time View

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও অন্যান্য আরব দেশকে লক্ষ্য করে চালানো আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ইউএইর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান

কাতারের আমিরের দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেন দুই নেতা। আলোচনায় তারা কাতার, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য আরব দেশের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে স্পষ্টভাবে নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়,
“দুই দেশের নেতা আগ্রাসনের শিকার হওয়া সব ভ্রাতৃপ্রতিম আরব দেশের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং আঞ্চলিক নিরাপত্তা ও জনগণের মর্যাদা রক্ষায় পারস্পরিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।”

তারা আরও বলেন, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি, যাতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss