1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

ইয়েমেন থেকেও হামলা, ইরান যুদ্ধ নতুন মাত্রায় বিস্তৃত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১০ Time View

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের চলমান যুদ্ধ নতুন করে বিস্তৃত হয়েছে। এবার প্রথমবারের মতো ইয়েমেন থেকেও ইসরাইলের ওপর হামলার ঘটনা ঘটেছে।

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা জানিয়েছে, তারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা ইসরাইল প্রতিহত করেছে। তাদের দাবি, দখলকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে ইসরাইলি সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

এদিকে, যুদ্ধ পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক ব্যবসায়িক সম্মেলনে তিনি ন্যাটোর ভূমিকা নিয়ে হতাশা জানিয়ে বলেন, “ন্যাটো আসলে কাগুজে বাঘ,” এবং যুক্তরাষ্ট্র সবসময় জোটকে সহায়তা করলেও বিপরীতে তেমন সহযোগিতা পায় না।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, ইসরাইল যদি বেসামরিক পারমাণবিক স্থাপনা ও শিল্প কারখানায় হামলা চালায়, তবে এর জন্য “ভারী মূল্য” দিতে হবে। একই সঙ্গে ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সতর্ক করে বলেছে, তারা “আগুন নিয়ে খেলছে।”

ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, আরদাকান ইয়েলোকেক উৎপাদন কেন্দ্র এবং খোন্দাব হেভি ওয়াটার স্থাপনায় হামলার পরও কোথাও তেজস্ক্রিয় পদার্থের লিকেজ হয়নি।

এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ইসরাইলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত ১,১৪২ জন নিহত এবং ৩,৩১৫ জন আহত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, ইয়েমেনের সরাসরি সম্পৃক্ততার মধ্য দিয়ে এই সংঘাত আরও বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss