1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

আরও দুই মাস বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ

রনি আহম্মেদ
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৫৮ Time View

সশস্ত্র বাহিনীকে (সেনা, নৌ ও বিমান) দেওয়া বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে সরকার। নতুন আদেশ অনুযায়ী, ১৪ জুলাই থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পর্যায়ের কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

রোববার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১২(১) ও ১৭ ধারার অধীনে এই ক্ষমতা প্রদান করা হয়েছে। সেনাবাহিনী, কোস্টগার্ড এবং বিজিবিতে প্রেষণে কর্মরত কর্মকর্তারাও এর আওতায় থাকবেন। সারা দেশে তারা এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

নির্দেশনা অনুযায়ী, এসব কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা অনুযায়ী বিভিন্ন অপরাধ বিবেচনায় নিতে পারবেন।

এর আগে ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। এরপর থেকে পর্যায়ক্রমে ২ মাস করে এই মেয়াদ বাড়ানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss