২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের দায়ে দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই (সশস্ত্র) মো. আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়কে।
যাবজ্জীবন দণ্ড পেয়েছেন—
এদের প্রত্যেককে আরেক ধারায় ১০ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।
অন্যদিকে, বেরোবির প্রক্টর অফিসের চুক্তিভিত্তিক কর্মচারী আনোয়ার পারভেজ (আপেল) খালাস পেয়েছেন।
২০২৪ সালের ১৬ জুলাই, কোটা সংস্কার আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থী আবু সাঈদ রংপুরে পুলিশের গুলিতে নিহত হন। তার মৃত্যুর ভিডিও দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে এবং আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়।
মামলায় ৩০ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় গত বছরের ২৪ জুন। পরবর্তীতে অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে অবশেষে এই রায় ঘোষণা করা হয়।
এই রায়কে সাম্প্রতিক সময়ের আলোচিত বিচারগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
Leave a Reply
You must be logged in to post a comment.