1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

আবারও নিষেধাজ্ঞায় লুইস সুয়ারেজ, ধাক্কায় ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ Time View

মেজর লিগ সকার (এমএলএস) প্লে-অফের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় এক আঘাতে পড়েছে ইন্টার মায়ামি। ন্যাশভিলের বিপক্ষে প্লে-অফের তৃতীয় ও নির্ধারক ম্যাচে মাঠে নামতে পারছেন না দলের উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজ। এক ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করেছে এমএলএসের ডিসিপ্লিনারি কমিটি।

প্লে-অফের দ্বিতীয় ম্যাচে “অফ দ্য বল ইনসিডেন্ট”-এর কারণে এই শাস্তি পান সুয়ারেজ। ম্যাচের ৭১তম মিনিটে ন্যাশভিলের ডিফেন্ডার অ্যান্ডি নোহারকে লাথি মারেন তিনি। যদিও রেফারি তখন কোনো ফাউল বা কার্ড দেননি, পরে ভিডিও পর্যালোচনার মাধ্যমে এমএলএস কমিটি বিষয়টি নিশ্চিত করে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেয়।

ওই ম্যাচে ২-১ গোলে হেরে যায় মায়ামি। প্রথম ম্যাচে ৩-১ ব্যবধানে জেতায় এখন সিরিজে সমতা (১-১)। তাই শিরোপার লড়াইয়ে টিকে থাকতে আগামী রোববার (৯ নভেম্বর) তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে ইন্টার মায়ামি, যেখানে সুয়ারেজের অনুপস্থিতি দলটির জন্য বড় ধাক্কা হতে পারে।

এটি প্রথম নয় — এর আগেও শৃঙ্খলাভঙ্গের কারণে একাধিকবার নিষেধাজ্ঞার মুখে পড়েছেন সুয়ারেজ। গত সেপ্টেম্বরে লিগ কাপ ফাইনালের পর প্রতিপক্ষ সিয়াটল সাউন্ডার্সের এক খেলোয়াড়ের দিকে থুতু দেয়ার অভিযোগে তাকে তিন ম্যাচে নিষিদ্ধ করা হয়েছিল। এছাড়া লিগস কাপ আয়োজক কমিটি তখন ছয় ম্যাচের নিষেধাজ্ঞাও দিয়েছিল তার ওপর।

সুয়ারেজের এ নিষেধাজ্ঞায় ইন্টার মায়ামির কোচিং স্টাফ এবং ভক্তরা দুশ্চিন্তায় পড়েছেন, কারণ আক্রমণভাগে তার ভূমিকা ছিল দলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss