1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

আগুন লাগার ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখি না: সারজিস

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৮২ Time View

দেশের বিভিন্ন স্থানে ঘনঘন অগ্নিকাণ্ডের ঘটনাকে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আগুন লাগার ঘটনাকে আমি বিচ্ছিন্ন হিসেবে দেখি না। এগুলো স্বৈরাচারের দোসরদের দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র।”

তিনি আরও বলেন, “স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় ব্যর্থতা। যার ফল বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভোগ করতে হবে।”

সারজিস আলম সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “তথাকথিত তদন্ত কমিটির নাটক বাদ দিয়ে প্রকৃত কারণ ও দায়ীদের খুঁজে বের করা হোক।”

উল্লেখ্য, শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যা সাড়ে তিন ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি।
এর আগে গত বৃহস্পতিবার চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানা ও টাঙ্গাইলের ঘাটাইলে একটি সূতার মিলে আগুন লাগে, এবং গত ১৪ অক্টোবর মিরপুরের রূপনগরের একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে ১৬ জন প্রাণ হারান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss