1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

আগুনে ক্ষতিগ্রস্তদের তিনদিন ফ্লাইট চার্জ মওকুফ ঘোষণা

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লাগার কারণে ক্ষতিগ্রস্ত যাত্রী ও ব্যবসায়ীদের আগামী তিন দিনের অতিরিক্ত ফ্লাইট চার্জ সরকার মওকুফ করেছে। এটি জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রোববার (১৯ অক্টোবর) শাহজালাল বিমানবন্দরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,

“আগুন লাগার ৩০ সেকেন্ডের মধ্যেই বিমানবন্দরের ফায়ার স্টেশনের কর্মীরা কাজ শুরু করেছে। কার্গো ভিলেজে ক্ষতিগ্রস্তদের সুবিধার্থে আগামী তিন দিনের অতিরিক্ত ফ্লাইট চার্জ মওকুফ করা হয়েছে। এছাড়া, সব অভিযোগ ও বিষয় মাথায় রেখে তদন্ত চলছে।”

বিজিএমইএ জানিয়েছে, ক্ষতির পরিমাণ ১ বিলিয়ন টাকারও বেশি হতে পারে। এখন থেকে শুক্র ও শনিবার আমদানি পণ্য ছাড় করা যাবে, এবং ৩৬ ঘণ্টার মধ্যে পণ্য হ্যান্ডলিং করা হবে। পাশাপাশি থার্ড টার্মিনালে বিকল্পভাবে আমদানি পণ্য রাখা হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss