1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

আওয়ামী লীগের ৮ নেতার বিরুদ্ধে জানুয়ারির মধ্যে তদন্ত শেষের নির্দেশ ট্রাইব্যুনালের

রনি আহম্মেদ
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৮২ Time View

আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ৮ জানুয়ারির মধ্যে তদন্ত শেষের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (১৫ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

সকালে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় মোট ৪৫ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি, সচিব, সাবেক সাংসদসহ আওয়ামী লীগ ও সরকারঘনিষ্ঠ ব্যক্তিরা।

তবে আদালত নির্দেশ দেন, এই শীর্ষ আসামিদের এজলাসে না তুলে খাসকামরা থেকেই তদন্ত শেষ করার নির্দেশনা বাস্তবায়ন করতে।

এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে আজ।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করছেন। আগের দিনের শুনানিতে আদালতে উপস্থাপন করা হয় দালিলিক প্রমাণ, গণহত্যার স্থান, ঘটনাক্রম এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর ভূমিকা।

প্রসিকিউশন পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে পাঁচটি নির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

এদিকে, পৃথক মামলায় আশুলিয়ায় ৬ মরদেহ পো

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss