1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

আইসিসি মূলত বিসিসিআইয়ের দুবাই অফিস, সাংবাদিক শারদা উগ্রার মন্তব্য

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১২০ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্রমশ উত্তপ্ত হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। নিরাপত্তার কারণে ভারতে খেলার অস্বীকৃতির পর বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ক্রিকেটভক্তদের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে।

এ সময় ভারতের প্রবীণ ক্রীড়া সাংবাদিক শারদা উগ্রা বিসিসিআইকে দায়ী করে বলেন, “আইসিসি মূলত বিসিসিআইয়ের দুবাই অফিস ছাড়া আর কিছুই নয়।” উগ্রা মনে করেন, ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে যে সম্ভাব্য সংকট তৈরি হয়েছে, তার মূল কারণ বিসিসিআইয়ের অহংবোধ ও প্রভাব।

উগ্রা দ্য ওয়্যারে সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে আলাদা করে চিহ্নিত করার পর পুরো দল যখন বলেছে তারা খেলতে যাবে না, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তিনি বলেন, “আইসিসি যে নির্দেশনা অনুযায়ী কাজ করেছে, তা কি ভারত সরকারের কাছ থেকে এসেছে—এ বিষয়ে আমি নিশ্চিতভাবে কিছু বলতে পারি না। তবে ভারত ও বিসিসিআইয়ের প্রভাব এই সংকটের পেছনে রয়েছে।”

তিনি আইসিসির নতজানু নীতি এবং অর্থনৈতিক প্রভাবকেও উল্লেখ করেন। উগ্রা বলেন, “ভারতীয় ক্রিকেটের বিপুল আর্থিক শক্তি এবং আইসিসিতে বিসিসিআইয়ের আধিপত্য এই সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে। বাংলাদেশ যদি ভারতে খেলার জন্য আপত্তি তুলত, সেটিকে গুরুত্ব দেওয়া হত না।”

উগ্রা আরও বলেন, আইসিসি আসলে যেভাবে বিসিসিআই চায়, ঠিক সেভাবেই পরিচালিত হয়, এবং এক্সিকিউটিভ বোর্ডও একইভাবে প্রতিক্রিয়া দেখায়। তাই বাংলাদেশের বাদ পড়া নিয়ে তিনি মোটেও বিস্মিত নন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss