1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

আইসিসির কাছে নাকি চিঠি দিয়েছে পাকিস্তান, ভারতীয় সাংবাদিকের দাবি উড়িয়ে দিল পিসিবি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ Time View

টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ার পর থেকেই আলোচনা চলছে—পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কী ধরনের শাস্তির মুখোমুখি হতে পারে। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তানকে সতর্কও করেছে বলে জানা যায়। যদিও শুরুতে পিসিবি দাবি করেছিল, আইসিসির সঙ্গে তাদের কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি।

এ অবস্থায় ভারতীয় ক্রীড়া সাংবাদিক বিক্রান্ত গুপ্তা দাবি করেন, পিসিবি আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছে যে তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। নিজের এক্স (সাবেক টুইটার) পোস্টে তিনি লেখেন, পিসিবি ওই চিঠিতে ‘ফোর্স মেজর’ ধারা উল্লেখ করে পাকিস্তান সরকারের একটি ভিডিও সংযুক্ত করেছিল। এর জবাবে আইসিসি জানতে চায়, ঠিক কোন পরিস্থিতিকে তারা ‘ফোর্স মেজর’ হিসেবে দেখাতে চাইছে এবং একই সঙ্গে সম্ভাব্য আইনি পরিণতি ও নিষেধাজ্ঞার কথাও জানায়। এরপর বিষয়টি সমাধানের জন্য পিসিবি আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে বলেও দাবি করেন তিনি।

তবে এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ভারতীয় গণমাধ্যমের কিছু অংশ বরাবরের মতোই কল্পকাহিনি ছড়াচ্ছে। সময় এলেই স্পষ্ট হবে কে কার দরজায় গিয়েছিল, আর কে যায়নি।

পিসিবির মুখপাত্র আমির মীর বলেন,
‘পিসিবি নাকি আইসিসির কাছে গিয়েছিল—ভারতীয় সাংবাদিক বিক্রান্ত গুপ্তার এই দাবি আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। ভারতীয় মিডিয়ার একটি অংশ নিয়মিতভাবেই গুজব ও কল্পকাহিনি ছড়াতে ব্যস্ত। কে দরজায় কড়া নাড়তে গিয়েছিল আর কে যায়নি, তা সময়ই পরিষ্কার করে দেবে।’

ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি নির্ধারিত রয়েছে ১৫ ফেব্রুয়ারি। পাকিস্তান সরকারের পক্ষ থেকে ম্যাচ বয়কটের সিদ্ধান্তের পর দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও একই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন,
‘টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss