1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

আইসিসির অনুরোধেও অনড় বিসিবি, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ Time View

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নিজেদের অবস্থান পরিবর্তনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে আইসিসির সেই অনুরোধ সত্ত্বেও সিদ্ধান্তে অটল রয়েছে বিসিবি।

মঙ্গলবার দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্স বৈঠক। বৈঠকে বিসিবির পক্ষে অংশ নেন সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

বৈঠকে বিসিবি স্পষ্টভাবে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তুলে ধরে আইসিসিকে তাদের অবস্থান জানায়। বিসিবির বক্তব্য অনুযায়ী, ভারতের পরিবর্তে অন্য কোনো দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে আগ্রহী বাংলাদেশ।

অন্যদিকে আইসিসির পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যে চূড়ান্ত ও প্রকাশিত হয়েছে। এই শেষ মুহূর্তে ভেন্যু বা সূচি পরিবর্তন করা লজিস্টিক কারণে অত্যন্ত জটিল। এ কারণেই বাংলাদেশকে তাদের ‘ভারতে না যাওয়ার’ সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানায় আইসিসি।

তবে বিসিবি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, খেলোয়াড়, কর্মকর্তা ও কর্মীদের নিরাপত্তা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। সে কারণে এই বিষয়ে কোনো অবস্থান পরিবর্তনের সুযোগ নেই।

এদিকে চলমান এই সংকট আলোচনার মাধ্যমে সমাধানের লক্ষ্যে উভয় পক্ষ যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছে। বিসিবি আইসিসিকে পুনরায় জানায়, অংশগ্রহণের প্রশ্নে নিরাপত্তা ও কল্যাণের বিষয়টি তারা কোনোভাবেই আপস করবে না।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss